ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার – Fire Service Job Circular 2026 Amazing

Fire Service Job Circular 2026 সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য বিশাল এক সুখবর! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সম্প্রতি একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার (Fire Service Job Circular 2026) কর্তৃপক্ষের দ্বারা গত ০৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Fire Service Job Circular 2026 যারা ফায়ার সার্ভিস জব সার্কুলার ২০২৬-এর জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই সার্কুলারের মাধ্যমে ফায়ার সার্ভিস সর্বমোট ১৯৭ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৯টি ভিন্ন ভিন্ন জব ক্যাটাগরি বা পদে নিয়োগ প্রদান করবে। আজকের এই ব্লগে আমরা ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা, পরীক্ষার ফি জমাদানের নিয়মসহ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Table of Contents

——————————————————————————–

Fire Service Job Circular 2026

এক নজরে ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য নিচে একটি টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো Fire Service Job Circular 2026:

  • নিয়োগকর্তা/সংস্থার নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
  • চাকরির ধরন: স্থায়ী সরকারি চাকরি।
  • মোট জব ক্যাটাগরি: ০৯টি।
  • মোট শূন্য পদ: ১৯৭ জন।
  • প্রার্থীর লিঙ্গ: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ফাযিল বা সমমানের ডিগ্রি পাশ।
  • বয়সসীমা (সাধারণ প্রার্থীর জন্য): ১৮ থেকে ৩২ বছর (০১ এপ্রিল ২০২৬ তারিখের হিসাবে)।
  • বিশেষ পদের জন্য বয়সসীমা: ৬ এবং ০৭ নং পদের জন্য বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।
  • বেতন গ্রেড: ১৩, ১৫, ১৬ , ১৭ ও ২০তম গ্রেড (৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা পর্যন্ত)।
  • অতিরিক্ত সুবিধা: সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা, উৎসব বোনাস এবং পেনশন সুবিধা।
  • আবেদন করার মাধ্যম: অনলাইনে (টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে) Fire Service Job Circular 2026
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://fireservice.gov.bd/ Fire Service Job Circular 2026

——————————————————————————–

Fire Service Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

যেকোনো সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের সময়সীমা জানাটা সবচেয়ে বেশি জরুরি। ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৭ এপ্রিল ২০২৬ ইং।
  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ১০ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৯:০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদন শেষ হওয়ার তারিখ ও সময়: ০৯ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ ঘটিকা।

*পরামর্শ: সার্ভার জটিলতা এড়াতে আবেদনের শেষ দিন অর্থাৎ ০৯ মে ২০২৬ এর জন্য অপেক্ষা না করে, সময় থাকতে দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলুন।

——————————————————————————–

ফায়ার সার্ভিস সার্কুলারে শূন্য পদের বিস্তারিত বিবরণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোট ০৯টি ক্যাটাগরিতে ১৯৭ জনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দেবে। নিচে পদের নাম, গ্রেড ও শূন্য পদের সংখ্যা বিস্তারিতভাবে দেওয়া হলো:

১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) – শূন্য পদ: ০১ টি।

২. ধর্মীয় শিক্ষক (ইসলাম) (গ্রেড-১৫) – শূন্য পদ: ০১ টি।

৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন) (গ্রেড-১৫) – শূন্য পদ: ০১ টি।

৪. ড্রাইভার (গ্রেড-১৫) – শূন্য পদ: ১৩ টি।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) – শূন্য পদ: ০৯ টি।

৬. ফায়ারফাইটার (গ্রেড-১৭) – শূন্য পদ: ১৬৫ টি।

৭. নার্সিং অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭) – শূন্য পদ: ০২ টি।

৮. অফিস সহায়ক (গ্রেড-২০) – শূন্য পদ: ০৪ টি।

৯. সহকারী হোজ রিপেয়ারার (গ্রেড-২০) – শূন্য পদ: ০১ টি।

——————————————————————————–

আবেদনের শর্তাবলী ও যোগ্যতা Fire Service Job Circular 2026

ফায়ার সার্ভিস চাকরিতে আবেদন করার ক্ষেত্রে কর্তৃপক্ষ বেশ কিছু নির্দিষ্ট শর্ত বেধে দিয়েছে। এই শর্তগুলো পূরণ করলেই কেবল আপনি আবেদন করতে পারবেন:

১. জাতীয়তা: ফায়ার সার্ভিস চাকরিতে আবেদন করার প্রধান ও প্রথম শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. বয়সসীমা: ০১.০৪.২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, ক্রমিক নং ০৬ (ফায়ারফাইটার) এবং ০৭ (নার্সিং অ্যাটেনডেন্ট) পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. বৈবাহিক অবস্থা: ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। পরবর্তীতে প্রার্থী বিবাহিত প্রমাণিত হলে তার নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।

৪. অভিজ্ঞতা: কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞপ্তির বিস্তারিত পড়ে আপনার যোগ্যতার সাথে মিলিয়ে নিন Fire Service Job Circular 2026

——————————————————————————–

কীভাবে ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ এ অনলাইনে আবেদন করবেন?

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৬ এর সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদনের নিয়ম তুলে ধরা হলো:

ধাপ ১: সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অফিসিয়াল ওয়েবসাইট 👉 https://fscd.teletalk.com.bd এ প্রবেশ করুন।

ধাপ ২: ওয়েবসাইটে প্রবেশ করার পর “Application Form” অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: আপনার সামনে সকল পদের তালিকা চলে আসবে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দের পদের নামের ওপর ক্লিক করুন। ধাপ ৪: এরপর Premium Member অপশন আসবে। আপনি যদি ‘All Jobs Teletalk Premium Member’ হন তবে “Yes” দিবেন, অন্যথায় সাধারণ প্রার্থীরা “No” সিলেক্ট করবেন।

ধাপ ৫: এখন একটি আবেদন ফরম (Application Form) আসবে। এখানে এসএসসি (SSC) সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান ঠিকানা নির্ভুলভাবে পূরণ করুন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সতর্কতার সাথে ফরম পূরণ করুন।

ধাপ ৬: সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

ধাপ ৭: এই ধাপে আপনাকে সদ্য তোলা রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

  • ছবির সাইজ: ৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB।
  • স্বাক্ষরের সাইজ: ৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB। ধাপ ৮: সব তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা প্রিভিউ করে চূড়ান্তভাবে “Submit” বাটনে ক্লিক করুন। ধাপ ৯: সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি Applicant’s Copy পাওয়া যাবে। এই Application Form টি ডাউনলোড বা কালার প্রিন্ট করে সযত্নে সংরক্ষণ করুন।

——————————————————————————–

আবেদন ফি জমাদানের নিয়ম Fire Service Job Circular 2026

অনলাইনে ফায়ার সার্ভিস চাকরির আবেদন সফলভাবে সাবমিট করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Prepaid মোবাইল নম্বর ব্যবহার করে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আপনার অনলাইন আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে Fire Service Job Circular 2026

পদের ভিত্তিতে ফি এর পরিমাণ:

  • ক্রমিক নং ০১ হতে ০৫ নং পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা সহ সর্বমোট ১১২/- টাকা
  • ক্রমিক নং ০৬ হতে ০৯ নং পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকা সহ সর্বমোট ৫৬/- টাকা

ফি জমাদানের SMS পদ্ধতি: Applicant’s Copy তে একটি User ID দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে নিচের নিয়মে SMS করুন:

  • প্রথম SMS: আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: FSCD <Space> User ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: FSCD ABCDEF)

ফিরতি মেসেজে আপনাকে ফি এর পরিমাণ এবং একটি PIN নম্বর জানিয়ে দেওয়া হবে।

  • দ্বিতীয় SMS: এরপর আবার টাইপ করুন: FSCD <Space> YES <Space> PIN এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: FSCD YES 12345678)

দ্বিতীয় SMS পাঠানোর পর সফলভাবে ফি জমা হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যেখানে একটি Password দেওয়া থাকবে। এই User ID এবং Password অতি যত্ন সহকারে সংরক্ষণ করুন, কারণ পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের সময় এটি প্রয়োজন হবে।

——————————————————————————–

User ID বা Password ভুলে গেলে করণীয়

যদি কোনো কারণে আপনি আপনার ফায়ার সার্ভিস চাকরির অনলাইনে আবেদনের User ID বা Password ভুলে যান, তবে চিন্তার কোনো কারণ নেই। যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে নিচের নিয়ম অনুসরণ করে তা পুনরুদ্ধার করতে পারবেন:

  • User ID জানা থাকলে Password উদ্ধারের নিয়ম: FSCD <Space> Help <Space> User <Space> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: FSCD HELP USER ABCDEF)
  • PIN Number জানা থাকলে User ID উদ্ধারের নিয়ম: FSCD <Space> Help <Space> PIN <Space> PIN Number লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: FSCD HELP PIN 12345678)

——————————————————————————–

পরীক্ষার পদ্ধতি ও প্রবেশপত্র (Admit Card)

ফায়ার সার্ভিস চাকরিতে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাধারণত তিনটি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়:

১. শারীরিক যোগ্যতা ও লিখিত পরীক্ষা Fire Service Job Circular 2026

২. ব্যবহারিক বা কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (পদ অনুযায়ী)।

৩. মৌখিক পরীক্ষা।

প্রবেশপত্র বা Admit Card সংক্রান্ত সকল তথ্য প্রার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। তাই আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি সবসময় সচল রাখা এবং মেসেজ চেক করা প্রার্থীর একান্ত দায়িত্ব। প্রবেশপত্র ইস্যু হওয়ার পর http://fscd.teletalk.com.bd ওয়েবসাইট থেকে User ID ও Password ব্যবহার করে তা ডাউনলোড করা যাবে।

——————————————————————————–

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

১. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র।

২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ।

৩. মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ও অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি।

৪. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

৫. নাগরিকত্ব সনদ (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত)।

৬. কোটা প্রার্থীর ক্ষেত্রে (যেমন: মুক্তিযোদ্ধা কোটা) যথাযথ কর্তৃপক্ষের দেওয়া মূল সনদপত্র।

৭. কম্পিউটার বা অন্যান্য অভিজ্ঞতার সনদ (পদের চাহিদা অনুযায়ী)।

——————————————————————————–

গুরুত্বপূর্ণ সতর্কতা ও হেল্পলাইন Fire Service Job Circular 2026

সতর্কতা: ফায়ার সার্ভিস নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তা সম্পূর্ণ বেআইনি। আবেদনপত্রে কোনো ভুল তথ্য দিলে, তথ্য গোপন করলে বা পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিলে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো পর্যায়ে আবেদন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারে Fire Service Job Circular 2026

হেল্পলাইন: অনলাইনে আবেদন করতে কোনো সমস্যার সম্মুখীন হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে কল করতে পারেন। এছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ইমেইল করে বা টেলিটকের ফেসবুক পেজে (http://www.facebook.com/alljobsbd) মেসেজ দিয়েও সাহায্য নিতে পারেন। ইমেইল করার সময় Subject-এ Organization Name: FSCD, Post Name, Applicant’s User ID এবং Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে Fire Service Job Circular 2026

——————————————————————————–

ফায়ার সার্ভিস নিয়োগ সংক্রান্ত সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মোট শূন্য পদ কয়টি? উত্তর: এই বিজ্ঞপ্তিতে মোট ০৯টি জব ক্যাটাগরিতে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রশ্ন ২: ফায়ার সার্ভিস চাকরির আবেদন ফি কত? উত্তর: ১ হতে ৫ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং ৬ হতে ৯ নং পদের জন্য ৫৬/- টাকা।

প্রশ্ন ৩: ফায়ার সার্ভিস জব সার্কুলারে আবেদন কীভাবে করতে হবে? উত্তর: সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে http://fscd.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে সম্পন্ন করতে হবে Fire Service Job Circular 2026

প্রশ্ন ৪: ফায়ার সার্ভিস জব সার্কুলারের বেতন গ্রেড কত? উত্তর: পদভেদে ১৩, ১৫, ১৬ , ১৭ ও ২০তম বেতন গ্রেডে নিয়োগ দেওয়া হবে।

প্রশ্ন ৫: আবেদনের শেষ তারিখ কবে? উত্তর: অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৯ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ ঘটিকা।

——————————————————————————–

Fire Service Job Circular 2026 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরি একটি অত্যন্ত সম্মানজনক ও সেবামূলক পেশা। যারা দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, তাদের জন্য Fire Service Job Circular 2026 একটি চমৎকার প্ল্যাটফর্ম। বিজ্ঞপ্তির সকল শর্তাবলি ভালোভাবে পড়ে, শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক পদে আবেদন করে ফেলুন। আপনাদের সবার জন্য শুভকামনা! চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

আরও জব সার্কুলার পরুনঃ

পুলিশ নিয়োগ ২০২৬ সার্কুলার – Police Job Circular 2026

DTCA Job Circular 2026 ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ 

সীমান্ত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Shimanto Bank Job Circular 2026)