DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Narcotics Control DNC Job Circular 2026) কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সার্কুলারটি তাদের নিজস্ব ওয়েবসাইট https://dnc.gov.bd/ তে ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে প্রকাশ করা হয়।
DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Department of Narcotics Control) মোট ৬৮ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১৪টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে। নিচে DNC Job Circular 2026 বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
এক নজরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DNC Job Circular 2026
যে কোনো চাকরিতে আবেদন করার পূর্বে তার সারসংক্ষেপ জেনে নেওয়া উচিত। নিচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো:
- নিয়োগকর্তার/সংস্থার নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC Job Circular 2026।
- নিয়োগকর্তার/সংস্থার ধরন: সরকারি।
- চাকরির ধরন: এটি একটি স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt Job)।
- মোট জব ক্যাটাগরি: ১৪টি।
- মোট শূন্য পদ: ৬৮ জন।
- শিক্ষাগত যোগ্যতা: পদের ধরন অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক বা সমমান পাস লাগবে।
- বয়স সীমা: ০১ মার্চ ২০২৬ ইং তারিখের হিসাব অনুযায়ী, প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে।
- বেতন গ্রেড: ৮,২৫০/- থেকে ৩০,২৩০/- টাকা পর্যন্ত (১১, ১৪, ১৫, ১৬ ও ২০তম বেতন গ্রেড অনুযায়ী)।
- আবেদন করার পদ্ধতি: অনলাইনে https://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
- আবেদন ফি: পদের গ্রেড ভেদে ৫৬/-, ১১২/- ও ১৬৮/- টাকা।
- ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে।


জব সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি DNC Job Circular 2026
আবেদনের ক্ষেত্রে তারিখ ও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া হলো:
- সার্কুলার জারির ও প্রকাশের তারিখ: ০৯ মার্চ ২০২৬ ইং, DNC এর অফিসিয়াল সাইটে।
- অনলাইনে আবেদন শুরুর দিন ও সময়: ১২ মার্চ ২০২৬ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা।
- অনলাইনে আবেদন করার শেষ দিন ও সময়: ২৩ এপ্রিল ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল DNC Job Circular 2026
শর্ত সাপেক্ষে ১৪টি জব ক্যাটাগরিতে ৬৮ জন নারী ও পুরুষ নিয়োগের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আহবান করেছে। নিচে পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:
১. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি): পদ সংখ্যা ০১টি (এক) এবং এর বেতন স্কেল ১২৫০০-৩০২৩০/- টাকা (গ্রেড-১১)। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
২. ফার্মাসিস্ট: পদ সংখ্যা ০৫টি (পাঁচ) এবং এর বেতন স্কেল ১২৫০০-৩০২৩০/- টাকা (গ্রেড-১১)। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে।
৩. ফিজিক্যাল ইন্সট্রাক্টর: পদ সংখ্যা ০১টি (এক) এবং এর বেতন স্কেল ১২৫০০-৩০২৩০/- টাকা (গ্রেড-১১)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. ল্যাব সহকারী: পদ সংখ্যা ০৩টি (তিন) এবং এর বেতন স্কেল ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
৫. ডায়েটিশিয়ান: পদ সংখ্যা ০৮টি (আট) এবং এর বেতন স্কেল ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৬. ভোকেশনাল ইন্সট্রাক্টর: পদ সংখ্যা ০৮টি (আট) এবং এর বেতন স্কেল ৯৭০০-২৩৪৯০/- টাকা (গ্রেড-১৫)। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. ইসিজি টেকনিশিয়ান: পদ সংখ্যা ০৮টি (আট) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইসিজিতে ট্রেডকোর্স সম্পন্ন থাকতে হবে।
৮. লিনেন কিপার: পদ সংখ্যা ০১টি (এক) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
৯. টিকেট ক্লার্ক: পদ সংখ্যা ০৮টি (আট) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
১০. রেন্ট কালেক্টর: পদ সংখ্যা ০১টি (এক) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
১১. সহকারী স্টুয়ার্ড/অ্যাসিস্টেন্ট স্টুয়ার্ড: পদ সংখ্যা ০৭টি (সাত) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। জীববিজ্ঞান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
১২. ওয়ার্ড মাস্টার: পদ সংখ্যা ০২টি (দুই) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
১৩. রেকর্ড কিপার: পদ সংখ্যা ০৮টি (আট) এবং এর বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা থাকতে হবে।
১৪. ল্যাব এটেনডেন্ট: পদ সংখ্যা ০৭টি (সাত) এবং এর বেতন স্কেল ৮২৫০-২০০১০/- টাকা (গ্রেড-২০)। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
DNC Job Circular 2026 এ আবেদনের শর্তাবলী DNC Job Circular 2026
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ১ মার্চ ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কোটা প্রার্থীর ক্ষেত্রে (যেমন: মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী) কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
DNC Job Circular 2026 অনলাইনে চাকরির আবেদন করার নিয়মাবলী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬ (DNC Job Circular 2026) এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে: ১. প্রথমে আপনাকে https://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর “Application Form” লেখাতে ক্লিক করতে হবে।
৩. সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির আপনার পছন্দের পদটি বেছে নিতে হবে।
৪. আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর না হলে “No” এ ক্লিক দিবেন।
৫. এরপর সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্রটি সতর্কতার সাথে ভরাট করতে হবে।
৬. পরবর্তী ধাপে যেতে “Next” বাটনে ক্লিক করতে হবে।
৭. এই ধাপে আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার আপলোড করতে হবে, যেখানে ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) এবং সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) হতে হবে।
৮. সবশেষে, “Submit” বাটনে ক্লিক করতে হবে।
৯. পরবর্তীতে কাজে লাগানোর জন্য আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিতে হবে।
DNC টেলিটক SMS প্রেরণের নিয়ম ও পরীক্ষার ফি প্রদান DNC Job Circular 2026
Applicant’s copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে যা ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর থেকে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে। ১ থেকে ৩ নং পদের জন্যে ফি বাবদ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা; ০৪ থেকে ১৩ নং পদের জন্য মোট ১১২/- (একশত বার) টাকা; এবং ১৪ নং পদের জন্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরিশোধ করা লাগবে। অনগ্রসর চাকরিপ্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল চাকরির পদে আবেদন ফি বাবদ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরিশোধ করা লাগবে। ফি প্রদানের পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
- প্রথম SMS: DNC <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে। (যেমন: DNC DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে)।
- দ্বিতীয় SMS: DNC <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
ফিরতি মেসেজে Congratulations applicant’s name সহ Payment completed successfully এর বার্তা আসবে। আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে, কারণ এডমিট কার্ড (Admit Card) সংগ্রহের সময় এটি প্রয়োজন হবে।
User ID এবং Password পুনরুদ্ধার করার পদ্ধতি যদি আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির অনলাইনে আবেদনের ইউজার নেম (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান, তবে Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে তা পুনরুদ্ধার করতে পারবেন:
১. User ID জানা থাকলে: DNC HELP USER User ID & send to 16222.. (যেমন: DNC HELP USER ABCDEF)।
২. PIN Number জানা থাকলে: DNC HELP PIN PIN Number & send to 16222. (যেমন: DNC HELP PIN 87654321)।
পরীক্ষার ধরন ও প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত এই চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে:
১. লিখিত পরীক্ষা (Written Exam),
২. মৌখিক পরীক্ষা (Oral Exam) এবং
৩. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://dnc.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ করে জানিয়ে দেবে, তাই এগুলো সব সময় সচল রাখতে হবে DNC Job Circular 2026। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার (Viva) জন্য প্রয়োজনীয় কাগজপত্র
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬ এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এর জন্য নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে DNC Job Circular 2026:
- মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র (Admit Card)।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
- প্রয়োজনে ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
- নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যু কৃত নাগরিকত্ব সনদের মূল/সত্যায়িত কপি।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ।
- Online-এ পূরণকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরি আবেদনপত্রের কপি।
জরুরী সতর্কতা ও হেল্পলাইন
DNC Job Circular 2026 এই চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। প্রার্থীর আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, কর্তৃপক্ষ চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে। আপনার মধ্যে যোগ্যতা ও পরিশ্রম করার মানসিকতা থাকলে আপনি চাকরি পেয়ে যাবেন।
DNC Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে আপনি টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করতে পারেন, alljobs.query@teletalk.com.bd তে ইমেইল করতে পারেন অথবা http://www.facebook.com/alljobsbd পেজে মেসেজ করতে পারেন। এছাড়া কর্তৃপক্ষের ইমেইল (dg@dnc.gov.bd & dgdncbd@gmail.com) এবং মোবাইল নাম্বার (০২-৪৮৩২২১৮৫) এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
DNC Job Circular 2026 সময় থাকতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির জন্য আবেদন সেরে ফেলুন, যাতে পরবর্তীতে আবেদনের সময় নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সব আপডেট পেতে ওয়েবসাইটটিতে নজর রাখুন
আরও জব সার্কুলার পরুনঃ
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (NTRCA Job Circular 2026)
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TMSS NGO Job Circular 2026
DOF Job Circular 2026 | মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
3 thoughts on “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DNC Job Circular 2026) – Huge Opportunity”